Sunday, March 8, 2020

দোল, ২০২০/১৪২৬

পুড়লো ন্যাড়া উড়লো আগুন
ঢাকলো ধোঁয়া জোছনাটাকে
রঙের ফেরে শুকোচ্ছে বুক
লাগছে ফিকে আয়নাটাকে

আজকে তবে বিবর্ণ হক
দিক রাঙানো ভালবাসা
ফিরবে তবেই রঙ এ বুকে
ভরবে আলোয় সবার আশা

আজকে তবে স্বচ্ছ রঙে
শ্বাস ভরা হাত থাকুক হাতে
জলের বর্ণে বিবর্ণতা
যাক চলে দোল পূর্ণিমাতে


*জল বাঁচিয়ে আর দূষণ প্রতিহত করে এই বসন্তোৎসবে এস সবাই রঙ ফিরিয়ে দিই এই পৃথিবীকে। শুভ হক...দোলযাত্রা।*

No comments:

Post a Comment